ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু কাল

বেরোবি প্রতিনিধি

বেরোবি প্রতিনিধি

জানুয়ারি ২৮, ২০২৩, ০২:৫১ পিএম

বেরোবিতে ১ম বর্ষের ক্লাস শুরু কাল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম সেমিস্টারের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ জানুয়ারি। প্রতিটি বিভাগের নিজ নিজ বিভাগে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, গত ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে শূন্য আসনে সাক্ষাৎকার ও ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপ্তিতে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং একই দিন বিকেল ৫টায় শূন্য আসনের বিপরীতে বিষয়বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ৬ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা থেকে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান মোহাম্মদ আলী।

কেএস 

Link copied!