ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কোরআন পরীক্ষায় অনুপস্থিত ৭৬৬০ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৫:৪০ পিএম

কোরআন পরীক্ষায় অনুপস্থিত ৭৬৬০ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

দাখিলের কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।  আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৭ জন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ‘নিয়ন্ত্রণ কক্ষ’ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।

নিয়ন্ত্রণ কক্ষের তথ্যানুযায়ী- মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে ৭১৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৮ হাজার ৪১৭ জন। তাঁদের মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪০ হাজার ৮৩৭ জন। অনুপস্থিত ৭ হাজার ৬৬০ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৭ জন। মোট শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

অন্যদিকে, কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) ৭০৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ২০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৫ জন। অনুপস্থিত ১ হাজার ১৬৮ জন। এছাড়া কারিগরিতে বহিষ্কার হয়েছে ১১ শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ।

আরএস

Link copied!