ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রচণ্ড গরমে জবিতে চলতি সপ্তাহ অনলাইনে ক্লাস

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

এপ্রিল ২১, ২০২৪, ০১:৪০ পিএম

প্রচণ্ড গরমে জবিতে চলতি সপ্তাহ অনলাইনে ক্লাস

প্রচণ্ড গরমে চলতি সপ্তাহের সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রাশাসন। 

আজ রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডীন ও চেয়ারম্যানদের নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র দাবদাহের কারণে শিক্ষার্থীদের কথা চিন্তা করে চলতি সপ্তাহের সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে কোনো বিভাগের পরীক্ষা থাকলে তা ওই বিভাগ রিশিডিউল করে পরীক্ষা নেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয়। বাসে যাতায়াত করতে শিক্ষক-শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। এই তীব্র তাপমাত্রায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তাই ক্লাস চলতি সপ্তাহ অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশের স্কুল-কলেজের পূর্ব-নির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়।

বিআরইউ

Link copied!