ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবির নতুন ক্যাম্পাসের অনিয়ম তদন্তে উচ্চতর কমিটি গঠন

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

মে ২৫, ২০২৪, ১২:৫৩ পিএম

জবির নতুন ক্যাম্পাসের অনিয়ম তদন্তে উচ্চতর কমিটি গঠন
ছবি: আমার সংবাদ

গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নতুন ক্যাম্পাসের নানা অনিয়মের সংবাদ প্রকাশের পর তা তদন্তে উচ্চতর কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরকে আহ্বায়ক ও উপপ্রধান প্রকৌশলী (সিভিল) মো. আমিরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটির সদস্যরা হলেন- পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জাহান সুমি, ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী (সিভিল) আঠকমোশারফ হোসেন।

এরআগে আমার সংবাদসহ কিছু জাতীয় গণমাধ্যমে জবির নতুন ক্যাম্পাসের ৫ তলা বিশিষ্ট প্রকৌশলী ও প্লানিং ভবনের পাইলিং ৪০ ভাগ কম দেয়া, ভবনের পাইল ভেঙ্গে পুকুরের ঘাটে ঢালাই দেওয়াসহ ঠিকাদার ওমর ফারুক রুমির সঙ্গে প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারীর স্বজনপ্রীতি ও যোগসাজশের বিষয়টি উঠে আসে। এছাড়া নতুন ক্যাম্পাস ঘিরে একটি টেন্ডার চক্র গড়ে উঠেছে বলেও জানা যায়।

বিআরইউ

Link copied!