ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে মেডিকেল চিকিৎসক-শিক্ষার্থীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২৪, ১২:২৯ পিএম

বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে মেডিকেল চিকিৎসক-শিক্ষার্থীদের সমাবেশ

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (২ আগস্ট) বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা।

এর আগে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা দেখেছি, আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্র-ছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আজ ঘোষণা দিচ্ছি যে, পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হবো, আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসঙ্গে। চলুন আবার এক হই আমরা দেশের ছাত্রসমাজের, সব শ্রেণির, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারকৃতদের জামিনের দাবিতে।’

বিআরইউ

Link copied!