ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টঙ্গীতে শিবির নেতার ওপর হামলা: ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৮:৪৪ পিএম

টঙ্গীতে শিবির নেতার ওপর হামলা: ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা

গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা শাখা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতের ওপর ছাত্রদলের হামলা এবং পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে জেরাপূর্বক ভিডিও রেকর্ডিং, থানায় আটকে রেখে আইনি অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংগঠনের দপ্তর সেল সম্পাদক জাহিদ আহসান সাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ইদানীং জুলাই গণঅভ্যুত্থান পূর্ব সময়ের মতো ভিন্নমত দমনের বিভিন্ন প্রবণতা ছাত্র সংগঠনগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত কয়েকদিনে মারধরের প্রক্ষাপট এবং ঘটনাক্রম পর্যবেক্ষণ করে ছাত্র রাজনীতিতে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো সহিংসতা বহাল তবিয়তে ফেরার আশঙ্কা করছি।

এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও বারবার সহিংসতামূলক ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা ইতিমধ্যে প্রমাণিত। ছাত্রদলকে সহিংসতার পথ ছেড়ে মেধা ও মননের রাজনীতি চর্চার আহ্বান জানানো যাচ্ছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল মত এবং পথের ছাত্রদের সাথে নিয়ে গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে “আমব্রেলা সংগঠন” হিসেবে ভূমিকা পালন করবে। ছাত্র সংগঠনসমূহকে ধৈর্য্যশীল আচরণ বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।

জাহিদ আহসান বিবৃতিতে বলেন, আহত ফজলে রাব্বি সিফাতের আশু সুস্থতা কামনা করছি। বাঁধাহীনভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভুক্তভোগী পক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। সহিংসতার রাজনীতি বন্ধ এবং আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিআরইউ

Link copied!