ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবির মাদারীপুর সদর উপজেলার ‘আড়িয়াল খাঁ’র নেতৃত্বে ইফতি-নাসিম

জুলহাস কবির

জুলহাস কবির

জুন ২১, ২০২৫, ০৪:৪১ পিএম

ঢাবির মাদারীপুর সদর উপজেলার ‘আড়িয়াল খাঁ’র নেতৃত্বে ইফতি-নাসিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর সদর উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘আড়িয়াল খাঁ’ ২০২৫-২৬ সেশনের জন্য তাদের নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। 

আংশিকভাবে ঘোষিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম মুন্সি ইফতি। 

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাসিম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আড়িয়াল খাঁ সংগঠনটি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর সদর উপজেলার শিক্ষার্থীদের ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

নবনির্বাচিত সভাপতি ইফতি তার প্রতিক্রিয়ায় জানান, ‘আড়িয়াল খাঁ প্রতিষ্ঠার শুরু থেকেই আলোকিত মাদারীপুর গড়ার প্রত্যয়ে কাজ করে চলেছে। শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে সংগঠনটি ইতোমধ্যে নানা কার্যক্রম হাতে নিয়েছে। আমরা একসাথে কাজ করলে মাদারীপুরকে একটি সচেতন, শিক্ষিত ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব।’

সাধারণ সম্পাদক নাসিম বলেন, ‘আমাদের সংগঠন অতীতেও সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই—প্রত্যেক সদস্য যেন নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে একদিন সফলতার শিখরে পৌঁছাতে পারে। আমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি আধুনিক ও আদর্শিক মাদারীপুর।’

শুধু নেতৃত্ব পরিবর্তনেই থেমে থাকেনি সংগঠনটির অগ্রযাত্রা। প্রতিনিয়ত শিক্ষামূলক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সদস্যদের মধ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করে চলেছে। নিয়মিত আয়োজন করা হচ্ছে দিকনির্দেশনামূলক সেমিনার, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষাসফর, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ প্রদান, ইফতার মাহফিল, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, ঈদ পুনর্মিলনীসহ নানা অনুষ্ঠান। এসব উদ্যোগের মাধ্যমে ঢাবিতে অধ্যয়নরত মাদারীপুর সদর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করছে।

আড়িয়াল খাঁ সংগঠনটি একদিকে যেমন শিক্ষার্থীদের অভ্যন্তরীণ বন্ধনকে দৃঢ় করে, অন্যদিকে সমাজের প্রতি দায়িত্ববোধও জাগ্রত করে। নতুন কমিটির হাত ধরে এই সংগঠনটি আগামীতেও একটি আলোকিত মাদারীপুর গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।

ইএইচ

Link copied!