ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আগস্ট ২৭, ২০২৫, ০৪:৫৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। 

বুধবার সকালে বিশ্ববিদ্যালয় পরিবার কবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জাতীয় কবির সৃষ্টিকর্ম থেকে শিক্ষা গ্রহণ করে তা জীবনে প্রতিফলিত করতে হবে। নজরুলকে নিয়ে যে পরিমাণ গবেষণা হওয়া উচিত, তা হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ ও গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে এ বিষয়ে আরও কাজ করতে হবে।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা, পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুক্তি মো. আব্দুল হাকীম। এছাড়া রবিবার (৩১ আগস্ট) পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ইএইচ

Link copied!