ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
গোবিপ্রবি

সীমানা প্রাচীর, প্রধান ফটক ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

সজিবুর রহমান, গোবিপ্রবি

সজিবুর রহমান, গোবিপ্রবি

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:৩৭ পিএম

সীমানা প্রাচীর, প্রধান ফটক ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সীমানা নির্ধারণ, প্রধান ফটক নির্মাণ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নিকট এই স্মারকলিপি পেশ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে গড়ে ওঠেনি। ফলে একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা মারাত্মক আবাসন সংকটে ভুগছে।

ছাত্রদলের প্রধান দাবিগুলো হলো

১. অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও শক্তিশালী বাউন্ডারি ওয়াল নির্মাণ।

২. আগামী ১৫ দিনের মধ্যে প্রধান ফটকের নির্মাণকাজ সম্পন্ন করা।

৩. দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে ছেলে-মেয়েদের জন্য অন্তত দুইটি নতুন আবাসিক হল নির্মাণ।

৪. সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

ইএইচ

Link copied!