ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সহজ যোগাযোগের লক্ষ্যে গোবিপ্রবিতে মোবাইল অ্যাপ চালু

সজিবুর রহমান, গোবিপ্রবি

সজিবুর রহমান, গোবিপ্রবি

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:৫৩ পিএম

সহজ যোগাযোগের লক্ষ্যে গোবিপ্রবিতে মোবাইল অ্যাপ চালু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সকল তথ্য সহজলভ্য করার জন্য নিজস্ব মোবাইল অ্যাপ জিএসটিইউ অ্যাপ উদ্বোধন করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্য সহজে পাওয়া যাবে এবং অভ্যন্তরীণ যোগাযোগ আরও কার্যকর হবে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে অ্যাপ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় তিনি অ্যাপ তৈরি করার জন্য আইসিটি সেলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক ড. সালেহ আহমেদ।

অ্যাপটি ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল নম্বর ও ই-মেইল আইডি, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ই-লাইব্রেরি সুবিধা, বাসের সিডিউল এবং বিভিন্ন জরুরি সেবার তথ্য পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে এবং তথ্য পর্যায়ক্রমে হালনাগাদ করা হবে।

ইএইচ

Link copied!