ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ঈদে মিলাদুন্নবী: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৩৪ পিএম

ঈদে মিলাদুন্নবী: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে আগামী ৬ সেপ্টেম্বর। দেশের সব কারিগরি, মাদরাসা এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠান ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সব পলিটেকনিক, মেরিন, অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশারিজ, লাইভস্টক, বিএম প্রতিষ্ঠান ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মিলাদ মাহফিলসহ কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা চেয়ারম্যান, অধ্যক্ষ ও অন্যান্য সংশ্লিষ্টদের মধ্যে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডও একই নির্দেশনা অনুসরণ করে দেশের সব মাদরাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে মিলাদ মাহফিলসহ উদযাপন কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং ধর্মীয় মর্যাদা বজায় রাখার জন্য সব প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হওয়ায় সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ছুটির তারিখ পুনর্র্নিধারণ করেছে। পূর্বে ৫ সেপ্টেম্বর শুক্রবার নির্ধারিত ছুটি পরিবর্তিত হয়ে ৬ সেপ্টেম্বর শনিবার নির্ধারিত হয়েছে। এই দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসা ও ওষুধ সরবরাহ, সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে। 

ইএইচ

Link copied!