ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোবিপ্রবির ছাত্রী হলের রাস্তার বেহাল দশা, বারবার অভিযোগের পরও নেই প্রতিকার

সজিবুর রহমান, গোপালগঞ্জ

সজিবুর রহমান, গোপালগঞ্জ

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:২১ পিএম

গোবিপ্রবির ছাত্রী হলের রাস্তার বেহাল দশা, বারবার অভিযোগের পরও নেই প্রতিকার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ রেহেনা হলের সংযোগ সড়ক সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে পড়ছে। এতে প্রতিদিন শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 

অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়, যা কাদা ও আবর্জনার সঙ্গে মিশে শিক্ষার্থীদের চলাচল দুর্ভোগজনক করে তোলে। বিকল্প রাস্তা ব্যবহার করাও সমস্যাপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত এই সড়কে দিন-রাত শত শত শিক্ষার্থী চলাচল করেন। তবে জমে থাকা পানির কারণে স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার আতঙ্কে তারা ভুগছেন। রাতে পানিতে গর্ত ঢেকে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। 

বর্ষাকালে সমস্যাটি ভয়াবহ রূপ নেয়; কয়েকদিন টানা বৃষ্টি হলে সড়ক কার্যত খালে পরিণত হয়। শিক্ষক ও কর্মচারীরাও একই দুর্ভোগের শিকার হন, কারণ হলের পিছনে তাদের আবাসস্থল।

ড্রেনেজ ব্যবস্থার ঘাটতির কারণে এই সমস্যা দীর্ঘদিন ধরে স্থায়ী সমাধান পাচ্ছে না। শিক্ষার্থীরা একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও কার্যকর পদক্ষেপ হয়নি।

শেখ রেহেনা হলের প্রভোস্ট রেহেনা পারভীন মালা বলেন, “কাজটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রালি করা হয়, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু বাজেট না থাকার কারণে কাজ হয়নি। ভিসি স্যার নিজে এসে রাস্তাটি দেখেছেন, প্রকৌশল দপ্তরের লোকও পরিদর্শন করেছেন। আশা করি দ্রুত সংস্কার করা হবে।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এস.এম. এসকান্দার আলী বলেন, অনুমোদন পেলেই আমরা রাস্তার কাজটি দ্রুত শুরু করতে পারবো।

ছাত্র ও রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন, ক্যাম্পাসের এই জলাবদ্ধতা শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোর দুর্বলতাকেও স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে।

ইএইচ

Link copied!