ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডাকসু নির্বাচন: ডিএমপির বিশেষ নির্দেশনা সর্বসাধারণের জন্য

জুলহাস কবির, ঢাবি

জুলহাস কবির, ঢাবি

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:২১ পিএম

ডাকসু নির্বাচন: ডিএমপির বিশেষ নির্দেশনা সর্বসাধারণের জন্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার ডিএমপির পক্ষ থেকে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এ সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

প্রবেশ ও চলাচলে সীমাবদ্ধতা

৮ সেপ্টেম্বর (সোমবার) থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সীমিত রাখা হবে।

৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস পর্যন্ত মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারবেন।

ভোটার পরিচয় নিশ্চিতকরণ

শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক), গ্রন্থাগার পরিচয়পত্র অথবা প্রথম বর্ষের ক্ষেত্রে পে-স্লিপ ব্যবহার করে।

বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে ‘Verified DUCSU Voter’ নিশ্চিত করবে। ভোটার নাম্বার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্ভারে যাচাই করা হবে। ফলে ভুয়া পরিচয়পত্র ব্যবহার সম্ভব হবে না।

হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশেষ অনুমতি— বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশদ্বার ব্যবহার করতে পারবেন।

ডিএমপি জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নির্দেশনা মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইএইচ

Link copied!