ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রিটার্নিং কর্মকর্তা

ডাকসু নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:০০ পিএম

ডাকসু নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে আর কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শামীম রেজা বলেন, স্বতঃস্ফূর্ত পরিবেশে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ভোটের সময় শুরুর অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে গেছেন। শিক্ষার্থীদের উৎসাহের কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, ভোট শুরু করার আগে ফাঁকা ব্যালট বাক্স মিডিয়া ও পোলিং এজেন্টকে দেখানো হয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ১৫ শতাংশের মতো ভোট পড়েছে।

আচরণবিধির বিষয়ে রিটার্নিং এই কর্মকর্তা বলেন, বাইরের পরিবেশের বিষয়ে আমরা অবহিত আছি। আর আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভোটকেন্দ্রের ভেতরে কেউ সেটা করছেন না।

এদিকে এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএসে ১৯ এবং এজিএসে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’ থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ আলোচনায় আছেন।

ছাত্রদল-শিবির সমর্থিত প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস প্রার্থী হিসেবে মহিউদ্দিন খান লড়ছেন।

জেএইচআর

Link copied!