ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ

মুজাহিদুল ইসলাম মাহির, জাবি

মুজাহিদুল ইসলাম মাহির, জাবি

সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৩৫ পিএম

জাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

মোট ১১,৭৫৯ জন ভোটারের মধ্যে ৮,০২৬ জন ভোট প্রদান করেছেন, যা ভোট প্রদানের হারে দাঁড়িয়েছে ৬৮.২৫ শতাংশ।

হলের ভোটার উপস্থিতি

আলবেরুনী হল: ২১০ ভোটারের মধ্যে ১২৫ জন (৫৯.৫২%)

আ. ফ. ম. কামাল উদ্দিন হল: ৩৩৩ ভোটারের মধ্যে ২১৬ জন (৬৪.৮৬%)

মীর মশাররফ হোসেন হল: ৪৬৪ ভোটারের মধ্যে ৩১০ জন (৬৬.৮১%)

নওয়াব ফয়জুন্নেসা হল: ২৮০ ভোটারের মধ্যে ১৩৮ জন (৪৯.২৯%) – সর্বনিম্ন

শহীদ সালাম-বরকত হল: ২৯৯ ভোটারের মধ্যে ২২৪ জন (৭৪.৯২%)

মওলানা ভাসানী হল: ৫১৪ ভোটারের মধ্যে ৩৮৪ জন (৭৪.৭১%)

জাহানারা ইমাম হল: ৩৬৭ ভোটারের মধ্যে ২৪৭ জন (৬৭.৩০%)

প্রীতিলতা হল: ৩৯৯ ভোটারের মধ্যে ২৫০ জন (৬২.৬৬%)

বেগম খালেদা জিয়া হল: ৪০৯ ভোটারের মধ্যে ২৪৯ জন (৬০.৮৮%)

১০ নং (ছাত্র) হল: ৫২২ ভোটারের মধ্যে ৩৮১ জন (৭২.৯৯%)

শহীদ রফিক-জব্বার হল: ৬৫১ ভোটারের মধ্যে ৪৭০ জন (৭২.২০%)

বেগম সুফিয়া কামাল হল: ৪৫৬ ভোটারের মধ্যে ২৪৬ জন (৫৩.৯৫%)

১৩ নং (ছাত্রী) হল: ৫১৯ ভোটারের মধ্যে ২৯২ জন (৫৬.২৬%)

১৫ নং (ছাত্রী) হল: ৫৭১ ভোটারের মধ্যে ৩৫০ জন (৬১.৩০%)

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল: ৩৫০ ভোটারের মধ্যে ২৬১ জন (৭৪.৫৭%)

রোকেয়া হল: ৯৫৫ ভোটারের মধ্যে ৬৮০ জন (৭১.২০%)

ফজিলতুন্নেসা হল: ৮০৩ ভোটারের মধ্যে ৪৮৯ জন (৬০.৯০%)

বীরপ্রতীক তারামন বিবি হল: ৯৮৪ ভোটারের মধ্যে ৫৯৫ জন (৬০.৪৭%)

২১ নং (ছাত্র) হল: ৭৩৫ ভোটারের মধ্যে ৫৬০ জন (৭৬.১৯%)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল: ৯৯১ ভোটারের মধ্যে ৮০৭ জন (৮১.৪৩%) – সর্বাধিক

শহীদ তাজউদ্দীন আহমদ হল: ৯৪৭ ভোটারের মধ্যে ৭৫২ জন (৭৯.৪১%)

সবচেয়ে বেশি অংশগ্রহণ দেখা গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল (৮১.৪৩%), শহীদ তাজউদ্দীন আহমদ হল (৭৯.৪১%) এবং ২১ নং (ছাত্র) হল (৭৬.১৯%)-এ। অপরদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে নওয়াব ফয়জুন্নেসা হলে (৪৯.২৯%)।

ইএইচ

Link copied!