ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাকসু নির্বাচন: বিকাল ৪টার মধ্যে শেষ হতে পারে ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:২৩ পিএম

জাকসু নির্বাচন: বিকাল ৪টার মধ্যে শেষ হতে পারে ভোট গণনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বিকেল ৪টার মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানান।

ড. লুৎফুল এলাহী বলেন, “এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। সারারাত গণনা চলছে। দ্রুত শেষ করতে সকালে অভিজ্ঞ জনবল আনার চিন্তাভাবনা করছে কমিশন।”

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময়ের বাইরে, শেষ মুহূর্তে ভোটারদের ভিড় বেড়ে যাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও তাজউদ্দীন আহমদ হলে ভোটগ্রহণ শেষ হতে দেরি হয়। পরে রাত ১০টার দিকে সিনেট হলে ভোট গণনা শুরু হয়। আর সেই গণনার চিত্র বড় এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে। এর মধ্যে রয়েছে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং সমসংখ্যক সহকারী পোলিং কর্মকর্তা।

ইএইচ

Link copied!