ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোবিপ্রবিতে সংবাদ প্রকাশের পর নারী হলের রাস্তা সংস্কার শুরু

সজিবুর রহমান, গোবিপ্রবি

সজিবুর রহমান, গোবিপ্রবি

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:০৬ পিএম

গোবিপ্রবিতে সংবাদ প্রকাশের পর নারী হলের রাস্তা সংস্কার শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শেখ রেহেনা হলের সড়ক অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। 

দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই রাস্তা বৃষ্টির পানিতে ডুবে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির শঙ্কায় ছিলেন।

সম্প্রতি এ বিষয়ে দৈনিক আমার সংবাদ ও গোবিপ্রবি প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। বর্তমানে সংস্কার কাজে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তবে তারা প্রত্যাশা করছেন, শুধু অস্থায়ী সংস্কার নয়, স্থায়ী সমাধানের মাধ্যমে টেকসই সড়কব্যবস্থা গড়ে তুলবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরের উদ্যোগে রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে স্টেট দপ্তরের প্রধান নিজামুল বলেন, “উপাচার্য স্যারের নির্দেশনায় আমরা অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি। এতে রাস্তায় পানি জমবে না এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”

প্রধান প্রকৌশলী এস এম এসকান্দার আলী বলেন, “শেখ রেহেনা হলের নির্মাণাধীন কাজ শেষ হলে সড়কটি স্থায়ী সমাধান করা হবে। আরজিএস ব্যবস্থার মাধ্যমে ক্যাম্পাসের অন্যান্য সড়কের মতো এই রাস্তা নির্মাণ করা হবে।”

ইএইচ

Link copied!