ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

প্রস্তাবনা কার্যক্রম শেষ পর্যায়ে, শিক্ষার্থীদের তিন দফা দাবি

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ

সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:০১ পিএম

প্রস্তাবনা কার্যক্রম শেষ পর্যায়ে, শিক্ষার্থীদের তিন দফা দাবি

প্রায় এক বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। গত সোমবার সরকার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরেছে। শিক্ষার্থীরা এটিকে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছেন।

ইতিমধ্যে ভর্তি আবেদন শুরু হয়েছে এবং চলতি মাসের মধ্যেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে কার্যত যাত্রা শুরু করছে নতুন এই বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সরাসরি ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সাত কলেজের প্রশাসক অধ্যাপক এ. কে. এম. ইলিয়াসসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, সোমবারের সরকারি ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দাবি—অধ্যাদেশ, সনদ ও লোগো—সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে। অধ্যাদেশ জারির বিষয়ে সেপ্টেম্বরের কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। এ কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন—

আগামী ২৬ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ/আইন জারি করতে হবে এবং অধ্যাদেশ প্রস্তুতে সহায়তার জন্য একটি ডেডিকেটেড কমিটি গঠন করতে হবে।

অধ্যাদেশ জারির পর ভিসি, প্রো-রেক্টরসহ প্রশাসনিক বডি নিয়োগ করে আগামী শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।

বর্তমান শিক্ষার্থীদের ঢাবি থেকে অফিসিয়ালি নতুন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছে, তিন দফা দাবির বাস্তবায়নে তারা আজই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেখানে তারা ধন্যবাদ জানানোর পাশাপাশি যৌক্তিক দাবি উপস্থাপন করবেন। দাবি বাস্তবায়নের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

ইএইচ

Link copied!