ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ঢাবির ৩৫ অধ্যাপক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:২১ পিএম

বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ঢাবির ৩৫ অধ্যাপক

বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসভিয়ার প্রকাশিত Top 2% Scientists 2025 তালিকায় জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন অধ্যাপক। সংখ্যার বিচারে এটি দেশের মধ্যে সর্বোচ্চ।

গত বছর একই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১০ জন গবেষক অন্তর্ভুক্ত ছিলেন। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ-যা আগের তুলনায় প্রায় আড়াইশ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই তালিকায় গবেষকদের প্রকাশিত প্রবন্ধের সংখ্যা, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণায় ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাবের মতো সূচকগুলো বিবেচনা করা হয়েছে।

গবেষণা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় এর প্রভাবকেই এই তালিকা প্রতিফলিত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ গবেষক ও তাঁদের বৈশ্বিক অবস্থান হলো:

এম. এ. খালেক (১৬,২৯৪), মো. মঞ্জুর হাসান (২১,০৫৭), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৩৮,১২৯), মো. আব্দুল মুকতাদির (৩৮,৪৩৯), মো. রাকিবুল হক (৩৯,৮৭০), মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী (৬২,৭৪২), নেপাল চন্দ্র রায় (৭৭,২৪২), অমিত আবদুল্লাহ খন্দকার (৮০,৩০১), তসলিম উর রশিদ (৯০,৯৫৩), আব্দুস সালাম (৯৪,৫৯৫), মো. নাজমুল হাসান (৯৬,৩৬৯), কাজী মতিন উদ্দিন আহমেদ (৯৯,৫৭৮), মো. শাদ সালমান (১,০৫,৭৬৩), এম. রেজাউল ইসলাম (১,০৬,৪১৬), মো. কাওসার আহমেদ (১,১১,৯৯৪), খাদিজা কুবরা (১,১৩,৭১৬), এম. এস. রহমান (১,১৭,১৭১), তাওসিফুর রহমান (১,১৯,১৬৭), আনিছুর রহমান (১,৩১,৩৫৩), সৈকত মিত্র (১,৩৫,৫২০), এম. মঈনুল ইসলাম (১,৫২,৫৫৭), মোহাম্মদ আনোয়ার হোসেন (১,৫৫,০৯৯), মো. আবু বিন হাসান সুসান (১,৭০,৪৮৩), মোহাম্মদ মিজানুর রহমান (১,৭১,৮১৬), এম. ফেরদৌস (১,৭৭,৯৮৮), মো. আব্দুল কুদ্দুস (১,৮২,৪৩৭), মো. মাহমুদুল ইসলাম (২,৩৮,৩৫৫), মোহাম্মদ ইউসুফ মো. মোল্লা (২,৪৮,৮২০), মোহাম্মদ বিল্লাল হোসেন (৩,০৮,৮২০), মো. রবিউল হাসান (৩,৫৬,৬৪৮), আল সাকিব খান পাঠান (৩৫৭,১৮০), মো. আব্দুর রাজ্জাক (৩৭১,৬৫৬), অনিমেষ পাল (৩৮১,৫৯৩), শেখ এম. এম. ইসলাম (৩৯৫,৭৮৫) এবং মোহাম্মদ আব্দুর রশিদ (৪৩৮,২৭১)।

ঢাকা মো. উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই অসাধারণ অর্জনের জন্য স্বীকৃত শিক্ষক ও গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, এই স্বীকৃতি শুধু আমাদের শিক্ষক ও গবেষকদের অসামান্য অবদানকে তুলে ধরে না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে। এটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে এবং শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরো জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষকদের জন্য টেকসই অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এর অংশ হিসেবে গত এক বছরে গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে প্রণোদনা প্রদান, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

গবেষক সংখ্যার এই উল্লেখযোগ্য বৃদ্ধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক নতুন মাইলফলক। গবেষণার উৎকর্ষ ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অগ্রগতির পাশাপাশি এটি উচ্চশিক্ষার বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!