ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের কালো পতাকা মিছিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০২:২২ পিএম

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের কালো পতাকা মিছিল

তিন দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবিতে আন্দোলনের সপ্তম দিনে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এসময় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিশেষ করে ‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগান শোনা যায় মিছিলে।

শনিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা মিছিল শুরু করেন। পরে মিছলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে করে।

সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মন্ত্রী, আমলাদের বাড়ি ভাড়া শুধু নয় পুরো বাড়িই লাগে। কিন্তু আমারা ন্যায্য বাড়ি ভাড়া পাচ্ছি না। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার রাস্তায় শুয়ে, বসে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি; কিন্তু শোনার কেউ নেই।

তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের অল্প এই দাবি মেনে নিতে না পারলে শিক্ষামন্ত্রীর আর থাকার প্রয়োজন নেই।

মিছিলে শিক্ষকদের হাতে কালো পতাকা ও মাথায় ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবির ব্যান্ড দেখা যায়। এছাড়া ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক’, ‘নেবো না, নেবো না, ৫০০ টাকা নেবো না’, ‘যাবো না, যাবো না, বাড়ি ফিরে যাবো না’, ‘শিক্ষকদের এক দাবি, ২০ পার্সেন্ট ২০ পার্সেন্ট’, ‘আমাদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে’, ‘সি আর আবরার, আর নেই দরকার’ সহ নানান স্লোগান দিতেও দেখা যায়।

গত বৃহস্পতিবার যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি ঘিরে বেলা ১টার পর থেকেই কয়েক হাজার শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। তারা খণ্ড খণ্ডভাবে একসঙ্গে স্লোগান দিয়েছেন। এর আগে বুধবার প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর শাহবাগ মোড় ছেড়ে বিকেল ৫টার পর ফের শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এরপর থেকে আজ সপ্তম দিনেও দাবি আদায়ে অনড় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

জেএইচআর

Link copied!