ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন সদস্য মূল্যায়ন সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২৫, ০৭:৫৫ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবীন সদস্য মূল্যায়ন সম্পন্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর নবীন সদস্যদের মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৫ম তলায় সংগঠনটির অফিস কক্ষে এ ভাইভা পর্ব অনুষ্ঠিত হয়।

ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি মো. শাকিল বাবু, সাধারণ সম্পাদক আবু ইসহাক অনিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন কার্যকরী সদস্যরা।

প্রতিবছরের মতো এবারও সাংবাদিক ফোরামের নবীন সদস্য আহ্বানের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় মৌখিক মূল্যায়ন পর্ব। চলতি বছরের ৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে নতুন সদস্য সংগ্রহের আহ্বান জানানো হয়। এর মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী একদল উদ্যমী ও প্রতিভাবান শিক্ষার্থী আবেদন করেন এবং পরবর্তীতে ভাইভায় অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. শাকিল বাবু বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা সাংবাদিকতায় আগ্রহীদের ভাইভা সম্পন্ন করেছি। অসংখ্য শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়েছেন। এখান থেকে বাছাই করা সদস্যরা হাতে-কলমে সাংবাদিকতা শিখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, “এ নিয়ে চতুর্থবারের মতো সদস্য আহ্বান কর্মসূচি সম্পন্ন হলো। প্রতি বছরই নতুন নতুন প্রতিভাবান ও গতিশীল শিক্ষার্থীরা যুক্ত হয়ে সংগঠনকে আরও সমৃদ্ধ করছে। এবারের ব্যাচও সেই ধারাকে এগিয়ে নেবে বলে আমি আশাবাদী।”

বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের অন্যতম স্বনামধন্য ও নিরপেক্ষ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে ফোরামের সদস্যরা দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ায় সফলভাবে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও গ্রাফিক ডিজাইনে আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে সাংবাদিকতার দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চর্চা গড়ে তুলতেই প্রতিবছর এই সদস্য সংযুক্তি অনুষ্ঠান আয়োজন করে সাংবাদিক ফোরাম।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার মান বজায় রাখা এবং নতুন প্রজন্মকে পেশাদার সাংবাদিক হিসেবে গড়ে তুলতে এটি সাংবাদিক ফোরামের চতুর্থ নবীন সদস্য সংগ্রহ ও মূল্যায়ন অনুষ্ঠান।

ইএইচ

Link copied!