ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

সজিবুর রহমান, গোবিপ্রবি

সজিবুর রহমান, গোবিপ্রবি

নভেম্বর ৭, ২০২৫, ০৪:৪৬ পিএম

গোবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৪১তম রিজেন্ট বোর্ড সভায় ৩৬তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সুপারিশ ও সিদ্ধান্তসমূহ অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৩৬/৫ নং সিদ্ধান্তে সামান্য সংশোধন এনে নতুনভাবে অনুমোদন দিয়েছে বোর্ড।

গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ওই সভায় শিক্ষার্থীদের প্রস্তাবনা ও মতামলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইনস্টিটিউট ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। পরবর্তীতে রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি আলোচনা শেষে নিম্নোক্ত সংশোধিত নামসমূহ অনুমোদিত হয়।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নাম ও সংশোধিত নামগুলো হলো, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-বনলতা হল, শেখ রেহানা হল-অপরাজিতা হল, শেখ রাসেল হল-শহীদ তিতুমীর হল।

এছাড়া, ইনস্টিটিউট ও অন্যান্য প্রতিষ্ঠানের নতুন নাম হলো, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ-ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট-ইনস্টিটিউট অব এগ্রিকালচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

নাম পরিবর্তন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের ক্ষেত্রেও। এর নতুন নাম হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ। এছাড়া, শেখ মুজিবের নামে নির্মাণাধীন ম্যুরাল কমপ্লেক্সের নতুন নাম হিসেবে GSTU ম্যুরাল কমপ্লেক্স রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামলাকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিজেন্ট বোর্ডের অনুমোদনের পর এখন এসব নাম বিশ্ববিদ্যালয়ের সকল আনুষ্ঠানিক নথি, সাইনবোর্ড ও প্রকাশনায় প্রয়োগ করা হবে।

ইএইচ

Link copied!