ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংবাদ প্রকাশের পর গোবিপ্রবির সেই উজ্জ্বল চৌধুরী বদলি

সজিবুর রহমান, গোবিপ্রবি

সজিবুর রহমান, গোবিপ্রবি

নভেম্বর ১২, ২০২৫, ০৬:৪০ পিএম

সংবাদ প্রকাশের পর গোবিপ্রবির সেই উজ্জ্বল চৌধুরী বদলি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ভাতিজা মাহামুদুর রহমান চৌধুরী ওরফে উজ্জ্বল চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দপ্তর জনপ্রশাসন শাখা থেকে বদলি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে তাকে বদলি করে শহীদ তিতুমীর হলে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতার এই ভাতিজা কর্মচারী নেতা থাকাকালীন তার বোনজামাই হোসাইন চৌধুরীকে ভুয়া তথ্য ও কাগজপত্র প্রদান করে এই বিশ্ববিদ্যালয়ে চাকরি নিতে সহায়তা করেন।

এছাড়া কয়েক লক্ষাধিক টাকার অডিট আপত্তিসহ নানা অভিযোগে সমালোচিত এই কর্মকর্তার আপগ্রেডেশন নিয়েও রয়েছে প্রশ্ন।

অভিযোগ আছে, মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে ক্ষমতার প্রভাবে সেকশন অফিসার থেকে সহকারী রেজিস্ট্রার পদে আপগ্রেডেশন নেন তিনি। সম্প্রতি সরকারি এক অডিটে এ তথ্য ধরা পড়ে। ফলে প্রায় ৩ লক্ষ টাকার অডিট আপত্তি দেখায় অডিট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, উজ্জ্বল চৌধুরীর অবৈধভাবে আপগ্রেডেশন এবং ভুয়া ও জাল কাগজপত্র দাখিল করে বোনজামাইকে চাকরি দেওয়ার বিষয়ে গোবিপ্রবি প্রেসক্লাবের মাধ্যমে বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ইএইচ

Link copied!