ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবি ছাত্রীসংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচি

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ০৭:৩১ পিএম

জবি ছাত্রীসংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচি

‘মডেস্ট গ্লো মিশন’ স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে দুই দিনব্যাপী হিজাব বিতরণ কর্মসূচি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত।

আয়োজকরা জানান, ১০ তারিখ সকাল থেকে ১১ তারিখ সকাল পর্যন্ত নিবন্ধনের সময় দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধন করেন এক হাজার পনেরজন শিক্ষার্থী। যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী আজ হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনও সংগ্রহ করেননি, তাদের কাছেও হিজাব পৌঁছে দেওয়া হবে।

কর্মসূচির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, “যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না— উভয়েই আমাদের থেকে হিজাব সংগ্রহ করেছেন। আমরা আসলে এই বার্তা দিতে চাই যে, হিজাব কোনোভাবেই উন্নতি বা অগ্রগতির অন্তরায় নয়; বরং এটি সুরক্ষার প্রতীক। আমরা নারী শিক্ষার্থীদের মধ্যে হিজাবের প্রতি আগ্রহ বাড়াতে চাই এবং হিজাব নিয়ে থাকা নেতিবাচক ধারণা দূর করতে চাই। এজন্যই আমাদের এই কার্যক্রম। আলহামদুলিল্লাহ, অনেক সাড়া পাচ্ছি।”

আরেক নেত্রী বলেন, “আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল নারী শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছানো। এই কর্মসূচি আমাদের দাওয়াতি কাজের অংশ। আমরা আনন্দিত যে, আমাদের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিয়েছেন। আমরা এক হাজারের বেশি নারী শিক্ষার্থীর কাছে এই কর্মসূচির মাধ্যমে পৌঁছাতে পেরেছি।”

কর্মসূচি থেকে হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী গাজী সামিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই। এখানে মডেস্টি প্রচার করা হচ্ছে। একই সঙ্গে এখান থেকে আমাদের মধ্যে কানেক্টিভিটি বাড়ছে। ক্যাম্পাসে আসতে এই প্রোগ্রামগুলো আমাদের উৎসাহ দেয়। আমি মনে করি, এ ধরনের প্রোগ্রাম সব সংগঠনেরই আয়োজন করা উচিত।”

ইএইচ

Link copied!