ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবিতে ছাত্রদল-ছাত্র অধিকার জোটে রাকিবের নেতৃত্বে প্যানেল ঘোষণা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৫:০১ পিএম

জবিতে ছাত্রদল-ছাত্র অধিকার জোটে রাকিবের নেতৃত্বে প্যানেল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে প্রাসঙ্গিক রাখার উদ্দেশ্যে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা সভাপতি এ কে এম রাকিবকে প্যানেলে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাজমুল হাসান আরও বলেন, “ছাত্রদলের সঙ্গে আমরা একটি সমন্বিত প্যানেল ঘোষণা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার সভাপতি রাকিব শুধু ছাত্র অধিকার পরিষদের সভাপতি নয়, তার এক্টিভিটির কারণে শিক্ষার্থীদের কাছে তিনি প্রাণভোমড়া হিসেবে পরিচিত। একই সঙ্গে ছাত্রদলের উদারতা ফুটে উঠেছে। এটা রাকিবেরই একটি বিশেষ কৃতিত্ব।”

পাশাপাশি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সমর্থিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, “শাখা ছাত্র অধিকার ও ছাত্রদলের জোটে কেউ কারও মতাদর্শ ভুলে অংশগ্রহণ করেনি। এটি একটি নির্বাচনি জোট, কোনো রাজনৈতিক জোট নয়। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে, কোনো রাজনৈতিক সংগঠনের চাপের প্রভাবে প্রভাবিত হবে না।”

তিনি আরও অভিযোগ করেন, “যেই হারে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল, সেই হারে হচ্ছে না। প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ না নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দিচ্ছে। এছাড়া সম্পূরক বৃত্তির রোডম্যাপ অনুযায়ী কাজ হচ্ছে না। নভেম্বরের তালিকা প্রকাশের কথা থাকলেও তা করা হয়নি। প্রশাসনকে বলতে চাই—আন্দোলনে নামার আগেই সঠিকভাবে কাজ করুন।”

এর আগে, গত ১৭ নভেম্বর সোমবার ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে প্যানেল ঘোষণা করা হয়। উক্ত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, জিএস পদে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা ও এজিএস পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বি এম তানজিলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!