ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যবিপ্রবির এনএফটি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর  ও যবিপ্রবি প্রতিনিধি

যশোর ও যবিপ্রবি প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৫, ০৬:১২ পিএম

যবিপ্রবির এনএফটি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‘নতুনরা আসুক আশা নিয়ে, বিদায়ীরা যাক আলোকিত পথে’ শিরোনামে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় এনএফটি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, পরিশ্রমই সকল সফলতার প্রথম শর্ত। আমাদের জীবনের প্রতিটি সাফল্য, তা সে ছোট হোক বা বড়, পরিশ্রমের মাধ্যমেই অর্জিত হয়। পরিশ্রম ব্যতীত এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না।

তিনি আরও বলেন, তোমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম হলো এমন একটি সিঁড়ি যা বেয়ে তোমরা তোমাদের সফলতার শিখরে পৌঁছাতে পারবে। কঠোর পরিশ্রম তোমাদের মধ্যে শৃঙ্খলাবোধ এবং আত্মবিশ্বাস তৈরি করবে যা দ্বারা তোমরা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার সাহস পাবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি উপাচার্য বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম, বিশ্বাস ও ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রথম থেকেই যদি তোমরা কঠোর পরিশ্রম, বিশ্বাস ও ধৈর্য ধারণ করতে পারো তবে তোমাদের সফলতা আসবেই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জীবনে তোমাদের অনেক সমস্যা আসবে তবে তোমরা কোনো সমস্যায় পতিত হলে তোমাদের প্রথম দায়িত্ব সেই সমস্যা আমাদেরকে আগে অবহিত করা। তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে অথবা তোমাদের অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরকে সরাসরি জানাবে।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগারের সভাপতিত্বে অনুষ্ঠানের নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান ও সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।

অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনএফটি বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান প্রান্ত ও হাবিবা রহমান। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইএইচ

Link copied!