ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কাল: আসনপ্রতি লড়ছেন ৮৫ জন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:৩৭ পিএম

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কাল: আসনপ্রতি লড়ছেন ৮৫ জন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে লড়বেন ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ৮৫ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের যাতায়াত ও যাতায়াতের দুর্ভোগ কমাতে এবার ঢাকার বাইরে রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার অভ্যন্তরে ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি পরীক্ষার মানবণ্টন অনুযায়ী, মোট ১০০ নম্বরের মধ্যে ৭২ নম্বর থাকবে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে। বাকি ২৮ নম্বর নির্ধারিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ‘এ’ ইউনিটের প্রশ্নে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সার্বিক প্রস্তুতির বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা জানান, পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকার বাইরেও কেন্দ্র রাখা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা না ঘটে।

উল্লেখ্য, আগামীকাল ‘এ’ ইউনিটের পরীক্ষার পর ২৭ ডিসেম্বর বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আগামী ৯ জানুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ৩০ জানুয়ারি কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইএইচ

Link copied!