ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

জানুয়ারি ৫, ২০২৬, ০১:৫৬ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এবং খান ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী খান ডায়াগনস্টিক সেন্টারে যেকোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করালে ৪০ শতাংশ ছাড়ে সেবা গ্রহণের সুযোগ পাবেন।

সমঝোতা স্মারকে জাককানইবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবু ফয়সাল খান। 

স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও ময়মনসিংহ মহানগর সেক্রেটারি সাআদ কবির এবং বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাসেল মিয়া।

চুক্তির বিষয়ে ছাত্রশিবির প্রত্যাশা করছে যে, খান ডায়াগনস্টিক সেন্টারটি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটবর্তী হওয়ায় শিক্ষার্থীরা শহরে না গিয়েই আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতির মাধ্যমে স্বল্প খরচে উন্নত রোগনির্ণয় সেবা গ্রহণ করতে পারবেন।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন, “ছাত্রশিবির একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণকে সামনে রেখেই আমাদের সব কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্র-ছাত্রীদের জন্য যা কল্যাণকর মূলত সে জায়গা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ছাত্র সংগঠন হওয়ায় আমাদের অর্থনৈতিক সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। তবুও সেই সীমাবদ্ধতার মধ্যেই আমরা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। ফলে কোনো শিক্ষার্থী জরুরি স্বাস্থ্য সমস্যায় পড়লে দ্রুত শহরে নিয়ে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। আবার সরকারি হাসপাতালে সব ধরনের প্রয়োজনীয় সেবা সব সময় পাওয়া যায় না। এসব বিষয় বিবেচনায় রেখেই আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা করছিলাম। এখন শিক্ষার্থীরা এই সেবা গ্রহণ করতে পারবেন এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি ও প্রাপ্তি।”

ইএইচ

Link copied!