ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০২:৫৫ পিএম

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার বিজ্ঞান অনুষদের ডিন ও 'এ' ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল জানতে পারবেন। ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত পরবর্তী সকল নির্দেশনা ও সময়সূচি পর্যায়ক্রমে ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৬ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। বিজ্ঞান অনুষদের মোট ৮৬০টি আসনের বিপরীতে এবার ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৮৪ জনেরও বেশি শিক্ষার্থী। 

পরীক্ষাটি ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকার বাইরে তিনটি কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!