ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলতি মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৮:২১ পিএম

চলতি মাসেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল চলতি জানুয়ারি মাসেই প্রকাশের সম্ভাবনা রয়েছে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ অনুসরণ করে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

শনিবার অধিদফতরে ফল প্রকাশ সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব গণমাধ্যমকে জানান, দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে তারা কাজ করছেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা। তবে কারিগরি সহায়তায় থাকা বুয়েটের ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময়ের হেরফের হতে পারে।

এর আগে ২০২৪ সালের নিয়োগ পরীক্ষাগুলোতেও দেখা গেছে, পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রায় দুই সপ্তাহের মাথায় ফল ঘোষণা করা হয়েছিল। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখতে চায় কর্তৃপক্ষ।

অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সেই হিসাবে প্রতিটি পদের জন্য গড়ে লড়াই করছেন প্রায় ৭৫ জন প্রার্থী। প্রার্থী ও পদের আনুপাতিক হারে এটি দেশের অন্যতম বৃহত্তম চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় গত ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষাটি পিছিয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়।

জেএইচআর

Link copied!