ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

জানুয়ারি ২২, ২০২৬, ০৮:৩৭ পিএম

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে দেশ সেরা যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬ এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। 

এছাড়াও টিএইচই এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং এ ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশে যৌথভাবে প্রথম এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যবিপ্রবি। 

বুধবার টিএইচই এর ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিং হতে এ তথ্য জানা যায়।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬ এ ১০০১-১২০০ তম স্থানের মধ্যে রয়েছে যবিপ্রবি। যা দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালগুলো মধ্যে প্রথম এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে। ১১৫টি দেশ ও অঞ্চল থেকে মোট ২,১৯১টি প্রতিষ্ঠান নিয়ে এ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি। 

একই সাথে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং ২০২৬ এ মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের মধ্য থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ৬০১-৮০০ তম অবস্থানে রয়েছে যবিপ্রবি। এর মধ্যে লাইফ সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিজ্ঞান প্রযুক্তিতে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যবিপ্রবি।

প্রসঙ্গত, ফিজিক্যাল সায়েন্স র‍্যাঙ্কিং এ বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব এবং পরিবেশগত, পৃথিবী ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে। 

লাইফ সায়েন্স র‍্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে ভেটেরিনারি বিজ্ঞান, জীববিজ্ঞান (জীববিজ্ঞান ও জৈবরসায়নসহ), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞানসহ এ চারটি বিষয়ের উপর এবং ইঞ্জিনিয়ারিং র‍্যাঙ্কিং এ মূল্যায়ন করা হয়েছে সাধারণ প্রকৌশল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল, যান্ত্রিক ও অ্যারোস্পেস প্রকৌশল, সিভিল প্রকৌশল এবং কেমিক্যাল প্রকৌশল এ পাঁচটি মূল বিষয়ের উপর ভিত্তি করে।

ইএইচ

Link copied!