ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এবারের বইমেলায় নোবিপ্রবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ ‍‍‘রংহীন মায়া‍‍’

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:২৩ পিএম

এবারের বইমেলায় নোবিপ্রবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ ‍‍‘রংহীন মায়া‍‍’

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী এম. রাজুর কাব্যগ্রন্থ 'রংহীন মায়া'। 

বইটি প্রকাশ করছে রয়েল পাবলিকেশন। লেখক এম. রাজু বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

'রংহীন মায়া' তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত প্রথম বই হলেও এটি লেখকের লেখা দ্বিতীয় গ্রন্থ। এ গ্রন্থ ছাড়াও আরও দুটি কাব্যগ্রন্থ ও একটি উপন্যাসের রচয়িতা তিনি।

এ গ্রন্থে পাঠকেরা খুঁজে পাবেন ভালোবাসার এমন এক নীরব ভাষা, যেখানে বলা না-বলা অনুভূতিগুলোই সবচেয়ে বেশি কথা বলে। লেখক হৃদয়ের ভাঙাগড়ার গল্প বলেছেন সহজ অথচ গভীর ভাষায়। প্রতিটি কবিতা যেন এক একটি নিঃশ্বাস কখনো ভারী, কখনো শান্ত। 

এখানে লেখক দেখিয়েছেন আলো-অন্ধকার, পাওয়া-না পাওয়া এবং ব্যথা-উচ্ছ্বাসের গল্প। জীবনে প্রতিটি মুহূর্তে সঠিক মানুষের হাত ধরা, প্রতিকূলতা মোকাবিলা করে লড়ে যাওয়া এবং স্বপ্নভঙ্গের কাতরতা চিত্রিত হয়েছে এ বইয়ে।

বইয়ের উপজীব্য সম্পর্কে লেখক এম. রাজু বলেন, এ গ্রন্থে সুখ আছে অল্প, বেদনা আছে গভীর আর ভালোবাসা আছে নিঃশর্ত। ‘রংহীন মায়া’ সেই সব মানুষের জন্য, যারা জানে—সব রং মিলেই জীবনের সত্য হয় না, কখনো শূন্যতাই সবচেয়ে গভীর রং।

তিনি আরও বলেন, প্রিয়তমার বিচ্ছেদ, দূরত্বের যন্ত্রণা, মিথ্যে প্রতিশ্রুতি ও ভ্রান্ত আবেগের গভীরতা অনুভব করতে চাইলে পাঠকেরা এ বইটি পড়তে পারেন। অন্ধ ভালোবাসায় বিভোর প্রেমিকের না পাওয়ার আকুতি এ কাব্যের মূল সুর।

ইএইচ

Link copied!