ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক মার্কেটিং সেমিনার অনুষ্ঠিত

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৪৮ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক মার্কেটিং সেমিনার অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রম ডেটা টু ডিসিশন: দ্য ফিউচার অব মার্কেটিং ইন দ্য এজ অব এআই’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নবযুগ মিলনায়তনে মার্কেটিং বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুগের মার্কেটিং খাতের পরিবর্তন এবং উপাত্তনির্ভর সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নেসলে বাংলাদেশ পিএলসি-এর ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের লিড (ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং) ফয়সাল আলম এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানার কাজী সামি আল-জাবির।

প্রধান আলোচকের বক্তব্যে ফয়সাল আলম বলেন, বর্তমান বিশ্বে কেবল পণ্য উৎপাদন ও বিপণনই শেষ কথা নয়। ভোক্তার আচরণ বুঝতে এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে উপাত্ত বিশ্লেষণের কোনো বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা এ প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। শিক্ষার্থীদের এখন থেকেই প্রযুক্তিগত মানসিকতা গড়ে তুলতে হবে।

অপর আলোচক কাজী সামি আল-জাবির সাপ্লাই চেইন ও মার্কেটিংয়ের সমন্বয়ের ওপর জোর দেন এবং বিভিন্ন এআই টুল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। তিনি বলেন, ভবিষ্যৎ করপোরেট জগতে টিকে থাকতে হলে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি।

সেমিনারে মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সমাপনী বক্তব্যে ড. মোমেন জানান, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা আলোচকদের কাছ থেকে ক্যারিয়ার ও আধুনিক মার্কেটিং বিষয়ক বিভিন্ন দিক সম্পর্কে জেনে নেন।

ইএইচ

Link copied!