ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবিতে আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মার্চ ১, ২০২৬, ০৭:০২ পিএম

জবিতে আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন জবির কেন্দ্রীয় মসজিদের খতিব সালাহউদ্দিন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজার আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না বলেন, মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

উল্লেখ্য, আলী খামেনি ইরানের ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ইসরায়েল-আমেরিকার যৌথ সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি। 

এএন

Link copied!