ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সংকটকালীন সময়ে জাতীয় গ্রিডে ১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৮:২৭ পিএম

সংকটকালীন সময়ে জাতীয় গ্রিডে ১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে যবিপ্রবি

দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রুফটপ সোলার সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রিডে ১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সোলার সিস্টেমের প্রায় ৮০ শতাংশ সোলার প্যানেল সচল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ জুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে কাজ কিছুটা থমকে গেলেও বর্তমানে দ্রুতগতিতে এর বাস্তবায়ন চলছে। গত বছরের ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার পর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সিংহভাগ প্যানেল চালু করা সম্ভব হয়েছে।

সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চাহিদা মেটায় এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নিজস্ব ব্যবহারের পর প্রায় ৫৬ হাজার ৯৬৫ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ খাতে খরচের প্রায় ২৬.৬ শতাংশ অর্থ সাশ্রয় হচ্ছে। এছাড়া প্রায় ১.৫ লক্ষ বর্গফুট জায়গাজুড়ে স্থাপিত এই সোলার সিস্টেমের ছাদ ভাড়া বাবদও যবিপ্রবি প্রতি বছর একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় ২ মেগাওয়াট। পুরো সোলার সিস্টেম চালু হলে জাতীয় গ্রিডের ওপর ১ মেগাওয়াট বিদ্যুতের নির্ভরশীলতা কমে আসবে। এটি বর্তমান জ্বালানি সংকটে দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের এই সময়ে যবিপ্রবির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বড় একটি সাফল্য। ইতোমধ্যে ৮০ শতাংশ সিস্টেম চালু হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে পুরো সিস্টেম চালু হলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। এটি একটি সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর টেকসই উদ্যোগ।

জেএইচআর

Link copied!