ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডাকসু নেতার ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি, পাল্টা ব্যাখা ছাত্রদল নেতার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০২:৩০ পিএম

ডাকসু নেতার ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি, পাল্টা ব্যাখা ছাত্রদল নেতার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেছেন, ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীরা তাকে ‘দাঁত না রাখার’ হুমকি দিয়েছেন। পাশাপাশি তাকে গালিগালাজ ও শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, ওইদিন বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে দিয়ে ক্লাসে যাওয়ার সময় আলাউদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করেন।

তিনি বলেন, “পথরোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি কী হয়েছে ভাই, আপনি কে? আমি তাকে চিনতে পারিনি। তখন তিনি আমাকে বলেন, তুই আমাকে চিনতে পারতেছিস না? এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না।”

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে আলাউদ্দিন মারতে উদ্যত হন। পরে সঙ্গে থাকা অন্যরা তাকে সরিয়ে নিলেও তিনি বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং চলে যাওয়ার সময়ও হুমকি দিয়ে যান।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন। তিনি বলেন, “আমি শুধু জানতে চেয়েছি আমার নামে যে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, তার ব্যাখ্যা কী। আমি কোনো হুমকি দিইনি।”

তিনি আরও প্রশ্ন তোলেন, কারও কাছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব চাওয়া কি অপরাধ?

উল্লেখ্য, মো. আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজনৈতিক মামলার কারণে তার শিক্ষাজীবনে বিরতি ঘটে এবং পরে তিনি একাধিকবার পুনঃভর্তি হন।

এএন

Link copied!