ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর মানববন্ধন

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৬, ০৮:০৮ পিএম

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসুর মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে আমরা সঠিক বিচার পাইনি। এখন আমাদের আরেক ভাই বুলেটকে হত্যা করা হয়েছে, অথচ বিচার প্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি করছি।

জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক এবং ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, রাষ্ট্র যদি জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়, তবে এর দায় সরকারকেই নিতে হবে।

উল্লেখ্য, গত শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অপর একজনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মানববন্ধনে জকসুর বিভিন্ন পদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা অপরাধীদের কঠোরতম শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জেএইচআর

Link copied!