ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাককানইবিতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কুরআন উপহার

শরীফুল ইসলাম, জাককানইবি

শরীফুল ইসলাম, জাককানইবি

মে ১১, ২০২৬, ০৫:২৭ পিএম

জাককানইবিতে শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের কুরআন উপহার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়।

ঐতিহাসিক দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দেওয়া হয়। শিবিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ শিক্ষার্থীরাও উৎসাহের সাথে কুরআন গ্রহণ করেন। 

পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, কুরআন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মুসলিম হিসেবে আমাদের অর্থসহ কুরআন পড়া উচিত। এমন সুন্দর আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।

শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এই কর্মসূচির লক্ষ্য সম্পর্কে বলেন, শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত করার প্রয়াস নিয়েই আমাদের এই আয়োজন। কুরআন থেকে শিক্ষা নিয়ে মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখাই আমাদের মূল উদ্দেশ্য।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষার্থীরা কুরআনের আদর্শে নিজেদের জীবন পরিচালনা করে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে।

সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নে এ ধরণের সৃজনশীল ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!