আমার সংবাদ ডেস্ক
মে ১৪, ২০২৬, ০২:২৪ পিএম
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
আজ বৃহস্পতিবার থেকে এ সহায়তার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা আগামী ১৪ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবে বলে ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা
ভর্তি সহায়তার জন্য শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-
পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ অর্জন, পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকা বা তার কম হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র।
আবেদন করার সময় শিক্ষার্থীদের কিছু নথি অনলাইনে আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে-
জন্মনিবন্ধন সনদ
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কপি, শিক্ষার্থীর ছবি, অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য।
এছাড়া বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত সনদ প্রয়োজন হবে। যেমন-
এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী বা দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তান।
এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র অবশ্যই আপলোড করতে হবে।
অতিরিক্ত শর্ত
অতি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
পুরো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি ডাকযোগে বা সরাসরি জমা দেওয়ার প্রয়োজন নেই।
হেল্পলাইন
আবেদন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকাল ৪টা) নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে-
০২-৫৫০০০৪২৮
০১৭৭৮৯৫৮৩৫৬
০১৭৭৮৯৬৪১৫৬
এম জি