ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

মে ১৬, ২০২৬, ০৭:১৪ পিএম

যবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা অলিম্পিয়াড-২০২৬।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন গ্যালারিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ ও নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬—এই দুইটি ইভেন্টে সিনিয়র ও জুনিয়র দুই ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩টি প্রোগ্রামিং ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ী এবং ২টি কুইজ ক্যাটাগরিতে ২০ জন বিজয়ী হন যবিপ্রবি কেন্দ্র থেকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, সহকারী অধ্যাপক নাজমুল হোসাইন, মনিশংকর হালদার, প্রভাষক শেখ সালাহউদ্দিন কবির, আবু রাফে মো. জামিল, যশোর জেলা আইসিটি অফিসার মো. আবুল কাশেম পলাশসহ বিভাগের শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে ড. মো. আলম হোসেন বলেন, আমাদের সকলের উচিত এই সাইবার জগতে নিজেকে সুরক্ষিত রাখা। ডেলিভারি থেকে শুরু করে সকল বিষয়ে ওটিপি দেওয়ার ব্যাপারে সচেতন থাকা আবশ্যক। আমাদের উচিত সর্বোচ্চ জটিল পাসওয়ার্ড ব্যবহার করা এবং নিজের সম্পর্কিত কোনো কিছু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করা।

সভাপতির বক্তব্যে ড. মো. কামরুল ইসলাম বলেন, কাউকে ছবি বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে আমাদের উচিত সাবধানতা অবলম্বন করা। নিজের ব্যক্তিগত কোনো তথ্য প্রয়োজন ব্যতীত সোশ্যাল মিডিয়ায় আপলোড না দেওয়া এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে যত দ্রুত সম্ভব অভিভাবকদের জানানো। অভিভাবকদের উচিত নিজেদের সন্তানদের সাথে সুসম্পর্ক রাখা ও খোঁজ নেওয়া, যাতে তারা অনলাইন জগতে কোনো খারাপ কাজে জড়িয়ে না পড়ে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নৌশিন আমিন শেখ।

এএন

Link copied!