ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ববি হাজ্জাজ

প্রাথমিকে মিড-ডে মিলে অনিয়ম বরদাস্ত করা হবে না 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৫:৩৭ পিএম

প্রাথমিকে মিড-ডে মিলে অনিয়ম বরদাস্ত করা হবে না 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কার্যক্রমে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

সোমবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্টদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা নিম্নমানের কার্যক্রম বরদাস্ত করা হবে না।

সভায় মিড-ডে মিল পরিচালনায় পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে অনুমোদিত নমুনা অনুযায়ী নির্ধারিত প্যাকেজিং অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়।

সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে পণ্য পরিবহনকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া কোনো প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়ার সুযোগ রাখা হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে স্বাক্ষরিত অঙ্গীকারনামা জমা দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

কার্যক্রমের মান নিশ্চিত করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি মাসে অন্তত দুইবার আকস্মিক কারখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান তদারকিতে বিদ্যালয়ভিত্তিক পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে থাকবেন।

সভায় মিড-ডে মিল কার্যক্রমে সংঘটিত অনিয়ম, গাফিলতি ও অনৈতিক কর্মকাণ্ড তদন্তে পৃথক তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন প্রতিমন্ত্রী। দ্রুত অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং মিড-ডে মিল প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এম জি

Link copied!