ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে ফ্রি বাস দিচ্ছে জবি

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মে ২০, ২০২৬, ০৭:৩৩ পিএম

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে ফ্রি বাস দিচ্ছে জবি

ঈদুল আজহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত নির্ধারিত রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের নিজস্ব বাস চলাচল করবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন বিভাগীয় রুটে বাস চলাচল করবে। এই বিশেষ বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করবে এবং নির্ধারিত বিভিন্ন স্টপেজে শিক্ষার্থীদের নামিয়ে দেবে। বাসে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান বলেন, “অনেক শিক্ষার্থী আর্থিক ও পরিবহন সংকটের কারণে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করেছি। আশা করছি শিক্ষার্থীরা এতে উপকৃত হবে।”

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক জানান, প্রতিটি রুটে শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করেই বাসের সময়সূচি ও গন্তব্য নির্ধারণ করা হয়েছে। যাত্রাপথে যেন শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে। এই বিশেষ বাস সার্ভিস তারই একটি অংশ।

জেএইচআর

Link copied!