ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
সিইসি নাসির উদ্দিন

নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব

বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:০৫ পিএম

নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমিশন পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে যেন আমাদের উপর কোনো দায় চাপানো না হয়, সেজন্য আগে থেকেই সব প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করে। এই বৈঠকে কমিশনের পক্ষ থেকে সিইসিকে ছাড়া অন্য কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে সিইসি এবং রাষ্ট্রদূত আলাদা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “তারা আমাদের প্রস্তুতি বোঝার জন্য এসেছিলেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির ভোটের বিষয়টি জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন। রমজানের আগে ভোটের কথাও উল্লেখ করেছেন। আমরা তাই প্রস্তুতি জোরদার করেছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে ওয়াদা দিয়েছেন। তবে ভোটের সময় যে ধরনের জনসমাগম বা ‘মব কালচার’ তৈরি হয়, তা আগে থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

সিইসি উল্লেখ করেন, “ভোটের সময় গুজব ও ষড়যন্ত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গুজবকে অগ্রাহ্য করে কাজ করব। কোনো ধরনের অভিযোগ বা দায় কমিশনের ওপর চাপানো হলে তা গ্রহণযোগ্য হবে না।”

ইএইচ

Link copied!