ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী কে এই তামান্না?

জুলহাস কবির, ঢাবি

জুলহাস কবির, ঢাবি

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:০৪ পিএম

সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী কে এই তামান্না?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১০ হাজার ৮৪ ভোট, যা এ নির্বাচনে সর্বোচ্চ।

বর্তমানে তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভোটে বিপুল ব্যবধানে জয় পাওয়ার আগেই তিনি আলোচনায় আসেন।

নির্বাচনি প্রচারের শুরুতেই তার প্রচার বোর্ড ভাঙচুর ও ছবি বিকৃত করা হয়েছিল। তবে সেই বিকৃত ছবিকেই নিজের প্রচারের হাতিয়ার বানিয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন তামান্না।

গত ২৬ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’ 

ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে এটিকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন ও এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। এবারের নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৮০ শতাংশের বেশি।

ইএইচ

Link copied!