ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চোখ হারানো জুলাই যোদ্ধা ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:২৫ পিএম

চোখ হারানো জুলাই যোদ্ধা ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসীম উদ্দিন খান।

তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বুধবার সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। 

ঘোষিত ফলাফলের অনুযায়ী, আন্তর্জাতিক সম্পাদক পদে জসীম উদ্দিন খান ৯৭০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাকিব পেয়েছেন ৩৯২২ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ মোট ২৮টি পদের মধ্যে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা বেশিরভাগ পদে জয়ী হয়েছেন। তারা ১২টি সম্পাদকীয় পদে ৯টিতে জয় লাভ করেছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

ডাকসুতে মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮,৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০,৯১৫ জন। ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।

ইএইচ

Link copied!