ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আইন না থাকলে গণভোটের সিদ্ধান্ত অসম্ভব: সিইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৪২ পিএম

আইন না থাকলে গণভোটের সিদ্ধান্ত অসম্ভব: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, রেফারেন্ডাম বা গণভোট পরিচালনার জন্য একটি স্পষ্ট আইন প্রণয়ন অপরিহার্য। কীভাবে গণভোট হবে তার পদ্ধতি, ব্যালট, ব্যালট বাক্সসহ যাবতীয় কাঠামো নির্ধারণের আগে আইন থাকা প্রয়োজন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের সংলাপে সভাপতির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, “রেফারেন্ডাম আইন এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ প্রণয়ন করেছিলেন। এখন আবার নতুন আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। আইন হওয়ার পর নির্বাচন কমিশন অনুশীলন ও প্রস্তুতি শুরু করবে।”

পাকিস্তান আমল থেকে নির্বাচন দেখার অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতাকে বিবেচনায় নিয়েই অগ্রসর হতে হবে। তিনি আরও বলেন, “রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়। সামাজিক বাস্তবতাও সেরকম। তাই কম কথা, কাজ বেশি এই নীতিতে আমরা এগোচ্ছি।”

স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সিইসি সাংবাদিকদের স্বাধীন উপস্থিতি এবং সিসিটিভি ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “গুড অবজারভার থাকলে এবং ভালো সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখলে স্বচ্ছতা বাড়বে। আমরা লুকিয়ে নির্বাচন করতে চাই না। সাংবাদিকদের ক্যামেরা থাকবে, আমাদের সিসিটিভি ক্যামেরাও থাকবে।”

এছাড়া তিনি বলেন, নির্বাচন কমিশন ন্যায়নীতি, আইন ও বিধি সম্পর্কে কোনো আপস করবে না এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এজন্য রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোটারদের সহযোগিতা প্রয়োজন।

ইএইচ

Link copied!