ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৫, ০৫:৪৪ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে ২০২৬ সালের নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ। এর ব্যত্যয় যে করতে চাইবে, তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। ভোটার উপস্থিতি বেশি হবে এবং নির্বাচন সম্পূর্ণ অংশগ্রহণমূলক হবে।”

পর্যবেক্ষকদের উদ্দেশ্যে তিনি সতর্ক করেন, “কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের পক্ষপাতিত্ব করতে পারবে না। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই। আমরা শুধু মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই। বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না। তারা চাইলে নিজের দেশের আইন অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করতে হবে।”

তিনি আরও জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন এই তিনদিন পর্যবেক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষকদের ঠেকাতে এবার নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে। পরিচয়পত্রে কিউআর কোড (QR Code) ব্যবহার করা হবে, যা জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “পর্যবেক্ষকরা ইসির সহযোগী হিসেবে কাজ করবেন। ভালো নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব।”

ইএইচ

Link copied!