ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সত্যিই কী ১০ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২, ২০২৫, ০৯:১৮ পিএম

সত্যিই কী ১০ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন?

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর এক-দু দিন আগে বা পরে অর্থাৎ মাঝামাঝি সময়ে ভোট হতে পারে। 

মঙ্গলবার তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক-দু দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দু দিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে। ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। সে হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, তফসিল নিয়ে আগামী সপ্তাহের রোববার (০৭ ডিসেম্বর) ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে, ভোটগ্রহণের সময়ও একটা বাড়ানোর কথা ভাবছে ইসি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট নয় ঘণ্টা করা হতে পারে।

এজন্য সকাল-বিকেলে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে সাতটা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে চারটা করার কথা ভাবা হচ্ছে।

ইএইচ

Link copied!