ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ইসি সচিব

আমরা নির্বাচনের জোয়ারে আছি, চাই ‘শতাব্দীর সেরা নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩, ২০২৫, ১১:২৯ এএম

আমরা নির্বাচনের জোয়ারে আছি, চাই ‘শতাব্দীর সেরা নির্বাচন’

নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশ এখন নির্বাচনের জোয়ারে আছে। তিনি আরও বলেন, আমরা সবাই শতাব্দীর সেরা নির্বাচন চাই।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আমাদের সামনে যে নির্বাচন ও গণভোটের আয়োজন, তা বিশাল কর্মযজ্ঞ। এবং এটি একটি আরেকটির পরিপূরক। তিনি গণভোট নিয়ে সাধারণের প্রশ্ন প্রসঙ্গে বলেন, গণভোটের যে চারটি প্রশ্নের উপর শুধু একটি উত্তর, সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। কিন্তু উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হচ্ছিল, রাজনৈতিক দলের প্রচারণায় বিশটা ম্যানিফেস্টো থাকে। তার সবগুলোতে সবাই একমত হয় না, তবে সার্বিকভাবে দেখে। গণভোটের ব্যাপারটাও তেমনি। তিনি সকলকে পুরো প্যাকেজ দেখে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!