ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সিইসি নাসির উদ্দীন

বিশ্বের রোল মডেল হবে বাংলাদেশের পোস্টাল ব্যালট ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিসেম্বর ২২, ২০২৫, ০১:২১ পিএম

বিশ্বের রোল মডেল হবে বাংলাদেশের পোস্টাল ব্যালট ব্যবস্থা

বাংলাদেশে প্রথমবারের মতো প্রবর্তিত আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বের কাছে একটি অনন্য দৃষ্টান্ত বা ‘রোল মডেল’ হিসেবে পরিচিতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি জানান, প্রযুক্তি ও ডাক বিভাগের সমন্বয়ে গঠিত এই ‘হাইব্রিড’ নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে অত্যন্ত সন্তুষ্ট। 

তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে থাকা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কারাবন্দিদের জন্য এই সুযোগ রাখা হয়েছে। নিবন্ধনের জন্য আর মাত্র তিন দিন সময় বাকি আছে; আমরা প্রত্যাশা করছি এই সময়ের মধ্যে আবেদনের হার আরও বাড়বে।”

কারিগরি চ্যালেঞ্জ ও নিরাপত্তার বিষয়ে সিইসি বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে বৈশ্বিক নানা প্রতিবন্ধকতা ছিল। বিশেষ করে কানাডার ডাক ধর্মঘট এবং মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিবন্ধন সংক্রান্ত জটিলতাগুলো সফলভাবে কাটিয়ে ওঠা গেছে। এছাড়া একাধিক সাইবার হামলা মোকাবিলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে।

ভোটের পরিবেশ নিয়ে শতভাগ আস্থা প্রকাশ করে নাসির উদ্দিন বলেন, “সাম্প্রতিক কিছু ঘটনায় জনমনে উদ্বেগ থাকলেও নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, মানুষের ভয় তত কেটে যাবে। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। এবারের ভোটের মাধ্যমেই নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

ইএইচ

Link copied!